রেজিস্ট্রেশন ফী যাচাইকরণ

নোটিশ

প্রকাশের তারিখ: ০৮ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা -২০২৬

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ - এর নিবন্ধন কার্যক্রম শুরু

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, দিনাজপুর জেলা দক্ষিণ শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা মূল্যায়নের লক্ষ্যে “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬” আয়োজন করা হয়েছে। দিনাজপুর জেলা দক্ষিণের স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

নিবন্ধন সংক্রান্ত তথ্য -

-নিবন্ধন সরাসরি অথবা অনলাইনে সম্পন্ন করা যাবে।

- অংশগ্রহণকারী শ্রেণি: ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম।

- নিবন্ধনের শেষ তারিখ: ০৭ অক্টোবর ২০২৬।

- নিবন্ধন ফি: ১৫০/- (একশত পঞ্চাশ ) টাকা মাত্র।

- অসম্পূর্ণ বা ভুল তথ্যসম্বলিত নিবন্ধন আবেদন বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষা সংক্রান্ত তথ্য -

-পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

- পরীক্ষার সময়: ১ ঘণ্টা।

- পূর্ণমান: ১০০।

- ৪র্থ থেকে ৮ম শ্রেণির ক্ষেত্রে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।

- ৯ম ও ১০ম শ্রেণির ক্ষেত্রে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কর্তন করা হবে।

- পরীক্ষার সম্ভাব্য তারিখ: ৩০ অক্টোবর ২০২৬।

বৃত্তি ও পুরস্কার-

পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে মোট ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকার বৃত্তি প্রদান করা হবে। এছাড়া প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

বিশেষ নির্দেশনা-

পরীক্ষার্থীদের পরীক্ষার অন্তত তিন দিন পূর্বে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় নিশ্চিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, দিনাজপুর জেলা দক্ষিণের নির্ধারিত প্রতিনিধিদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

 

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন

দিনাজপুর জেলা দক্ষিণ